ব্রেকিং নিউজঃ

নিজের গোপন কথা প্রকাশ্যে আনলেন ঋতাভরী

টালিউডে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। প্রেমে এ নায়িকা সাহসী। প্রেমজীবন নিয়েও লুকোচুরি তার নেই। এ নায়িকা জানিয়েছেন, প্রথম ডেটের অভিজ্ঞতা নাকি ভয় পাওয়ার মতো।

সম্প্রতি টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের এক টক শোতে হাজির হয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ঋতাভরী চক্রবর্তী।

প্রথম প্রেমের ডেটের গোপন কথাটি গোপন রাখেননি এ অভিনেত্রী।প্রথম ডেটে গিয়ে নাকি সেই ভয়ানক অবস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটানোর কথা মনে করে তিনি বলেন, আমরা দু’জনে, এক সঙ্গে। কেউ, কোথাও নেই। তখনই নাকে এল গন্ধটা। প্রেমিকের সারা গা দিয়ে জুতোর গন্ধ বেরোচ্ছে!

এর পরে টানা ছ’মাস ‘ডেট’ ভুলেছিলেন ‘এফআইআর’ ছবির অভিনেত্রী। প্রত্যেক সপ্তাহে নাকি প্রেমিক ঋতাভরীর শরীর নিয়ে কিছু না কিছু মন্তব্য করতেন! স্বাভাবিকভাবেই একটা সময়ের পরে এই চাপ তার মনে ছাপ ফেলেছিল। প্রেমে পড়া নিয়ে তার মন্তব্যও সাহসী। ‘পরী’ ছবির নায়িকার কথায়, একজন পুরুষের যদি অনেক সঙ্গিনী থাকে তাহলে সেই পুরুষ তারকা! ঠিক উল্টোটা যদি ঘটে? অর্থাৎ, এক নারীর পাশে যদি একাধিক পুরুষকে দেখা যায়! সঙ্গে সঙ্গে তার তকমা, তিনি ‘হোস্ট’!

কথার মতোই কাজেও ঋতাভরী সব সময় ব্যতিক্রমী। যেমন, চলচ্চিত্র ঘিরে কোনো এক উৎসব মঞ্চে তার ‘বঙ্গ নারী’ সাজ। উৎসব মঞ্চে ছিলেন সালমান খান, রণবীর সিং, মৌনি রায়, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা। সেই ভিড়েও সবার নজরে ছিলেন বাংলার মেয়ে। লাল-সাদা লেহেঙ্গা-চোলি, গয়নায় সেজে ওঠা ঋতাভরী নেচে ওঠেন একাধিক বাংলা গানের তালে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930