ব্রেকিং নিউজঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১২

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১২ জন। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, বাস-নসিমনের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930