ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

দুই সপ্তাহ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন।  বিকাল চারটায় এ সম্মেলন হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলন ১৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্লাসগোতে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টে যোগ অংশ নেন।

এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বেঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930