ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে সরকারী চালসহ আটক ৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলার গরীব-দুস্থ-অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারী চাল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি’র একটি দল।

অভিযানে এ সময় সরকারি ৩০০ বস্তা চালসহ মোট সাত ব্যাক্তিকে আটক করেছে ডিবি। আটককৃতদের মধ্যে ৫জন শ্রমিক এবং দুইজন চালের মালিক রয়েছেন।

আটককৃতরা হলো- চালের মালিক দাবিদার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ওই বাড়ির ভাড়াটিয়া মেশবাউল হক (৩৮) ও গণকা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩৮), শ্রমিক আব্দুল খালেক, কামাল, রেনু, আবু বাক্কার ও মেহেদি।

এ সময় অভিযানে থাকা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন বিকালে জানান, জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়া বকুলতলা গ্রামের প্রবাসী মন্টু মাষ্টারের বাড়িতে সরকারি চাল মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগীতায় রবিবার দুপুর একটার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা সরকারি চাল এক বস্তা থেকে বের করে অন্য বস্তায় ভর্তি করা হচ্ছিল।

ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ২২৬ বস্তা চাল ও বস্তা সেলাই করার মেশিন জব্দসহ ৭ জনকে আটক করে। তবে চালের মালিক দাবিদার হিসেবে মেশবাহুল ও রবিউলকে আটক করা হলেও চালের মূল মালিক মহারাজপুরের কামাল ও আমনুরার বাবু পলাতক রয়েছেন।

জানা যায় তারা স্থানীয়ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরেই এইসব অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযোগে এই দুইজন মালিককেও গ্রেফতার দেখিয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।

ঘটনার পর পরই অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ ওঁরাও, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930