ব্রেকিং নিউজঃ

দৌলতখানে মেম্বার প্রার্থীর পক্ষে বহিরাগত ক্যাডাদের মহড়া, নির্বাচনী অফিস ভাংচুর সংঘর্ষ আহত -২০

ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণাকালে বহিরাগত ক্যাডার নিয়ে মহড়া দিয়ে মেম্বার প্রার্থী সেলিমের নির্বাচনী অফিস ভাংচুর করায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় উভয়পক্ষের নারীসহ অতন্ত ২০ জন সমর্থক আহত হয়েছে। এঘটনায় মেম্বার প্রার্থী আলমের পক্ষে বহিরাগত ক্যাডারদের ৮ টি মটরসাইকেল ভাংচুর করেছে উত্তেজিত জনতা।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয় টায় চরপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেরানী বাজারে এ ঘটনা ঘটে।

৯৯৯ খবর পেয়ে থানার উপ—পরিদর্শক(এসআই) কামাল সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে ওই এলাকা থমথমে বিরাজ করছে। এঘটনায় উভপক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন, চরপাতা ২ নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী সেলিমের সমর্থক আজিজল,আবদুল মালেক,বসু ব্যাপারী,রাব্বি, নুরনবী,বেলায়েত,ঈমন,আজিজল ইসলাম, রহিম,কবির ও সোহেল।

অপর মেম্বারপ্রার্থী নুরে আলমের সমর্থক রাবেয়া,মো: ইউনুস,শাহবোরনী,বিবি জলেকা ও জামাল। তারা দৌলতখান হাসপাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার সাথে জড়িত মেম্বার প্রার্থী আলম ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেম্বার প্রার্থী সেলিম রাত ৯ টার সময় এক জরুরী সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে মেম্বার প্রার্থী সেলিম জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রতিদিনের মত একটি বাড়িতে ওঠান বৈঠক করছেন তারা।

হঠাৎ করে তার প্রতিপক্ষ আলম ক্যাডার বাহিনিসহ সেলিমর নির্বাচনী অফিসে অবস্থসনরত সাধারন ভোটার ও নেতা কর্মীদের চোখে মরিচের গুড়া মেরে অতর্কিত হামলা চালিয়ে অফিস ভাংচুর করে।

এসময় তার ১৫ জন নেতা কর্মী আহত হয়। এর মধ্যে ৬ জন ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মেম্বার প্রার্থী আলম হামলার সাথে জড়িত নয় বলে দাবী করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930