ব্রেকিং নিউজঃ

‘বিএনপির সেই রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন খোয়াব তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

তিনি শুক্রবার সকালে রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ যারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে।

‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’—  বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জণগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031