ব্রেকিং নিউজঃ

‘পুলিশ এখন শুধু আধুনিক নয়, মানবিকও’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ১২ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়, পুলিশ এখন অনেক পরিবর্তন হয়েছে।

২৫ মার্চের কালরাতে পুলিশই প্রথম আক্রমণের শিকার হয় ও জীবন দেয়। পুলিশের অস্ত্র দিয়েই আমরা প্রথম যুদ্ধ শুরু করি। পুলিশ এখন শুধু আধুনিক পুলিশ নয়, মানবিকও।

আইনশৃঙ্খলার সঙ্গে মানবিক সেবাও পুলিশ দিচ্ছে। করোনাকালীন সেবা দিতে গিয়ে অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন।

শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় থানা ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় চারতলা এ থানা ভবন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, করোনাসহ সব কিছু আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

আমাদের সব অর্জনের পেছনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে হত্যার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়।

জনগণের দোয়ায় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন বলেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে।

মন্ত্রী বলেন, আমাদের প্রজন্মকে আমরা জঙ্গিবাদ থেকে যেভাবে রক্ষা করেছি, তেমনিভাবে মাদক থেকেও রক্ষা করতে হবে।

নতুবা সমাজ নষ্ট হবে। মৌলভীবাজার একটি সম্ভাবনাময় জেলা। সবাই মিলে জুড়ীকে সুন্দর করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা করব।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। স্বাগত বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930