ব্রেকিং নিউজঃ

১২১৭২ ইয়াবা বড়িসহ ঢাকায় ৪৯ জনকে গ্রেফতার

মাদক সেবন ও বিক্রিতে জড়িত থাকার অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার ভোর ৬ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২,১৭২ পিস ইয়াবা বড়ি, ১৯ কেজি ৩৯০ গ্রাম ৫১ পুরিয়া গাঁজাসহ ৫টি গাঁজার গাছ ও ১৮৩ গ্রাম ১৮ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতার ৪৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930