ব্রেকিং নিউজঃ

কিউকমে অনেক ক্রেতা প্রতারিত হয়েছেন: ডিবি

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমে মালামাল অর্ডার করে অনেক ক্রেতা পণ্য না পেয়ে প্রতারিত হয়েছেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির এই কর্মকর্তা।

এর আগে ই-কমার্স ব্যবসার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কিউকম সিইও মো. রিপন মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ই-কমার্স ব্যবসার দ্রুত প্রসার ঘটায় কিউকম অনলাইনে তাদের ব্যবসা শুরু করে। অনেক ক্রেতা কিউকমে মালামাল অর্ডার করে পণ্য না পাওয়ায় প্রতারিত হয়েছে।

এক ভুক্তভোগী কিউকমে মালামাল অর্ডার করে পণ্য না পাওয়ায় তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার থানায় একটি মামলা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ এ মামলার তদন্ত কার্যক্রম শুরু করে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, কিউকম প্রায় লক্ষাধিক পণ্য অনলাইনে বিক্রি করে।

ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কিউকম ‘বিজয় আওয়ার’ ‘স্বাধীনতা আওয়ার’ ‘বিগ বিলিয়ন’ নামে ২ থেকে ১৫ দিন সময় দিয়ে অনেক কম দামে মোটরসাইকেল অফার করতো।

১ লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল ১ লাখ ২০ হাজার টাকায় পাওয়ার অফার পেয়ে ক্রেতারা নগদ টাকা পরিশোধের মাধ্যমে মোটরসাইকেল অর্ডার করতো।

কিন্তু সময়মত কিউকম পণ্য সরবরাহ না করায় ক্রেতারা হতাশ হয়ে কিউকমে যোগাযোগ করে।

কিউকম লাভে টাকা ফেরত নেওয়ার অফার করলে ক্রেতারা লোভে পড়ে লাভের অংশের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ কমে কিউকমের কাছ থেকে টাকার চেক গ্রহণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক গত জুন মাসে এসক্রো সিস্টেম চালু করায় ক্রেতার টাকা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত পেমেন্ট গেটওয়ের এর মাধ্যমে চলে যায়।

কিউকম এর পেমেন্ট গেটওয়ে ছিল ফস্টার।  কিউকমে ক্রেতা পণ্য অর্ডার করলে ক্রেতার পেমেন্ট চলে যায় ফস্টারের কাছে।

কিউকম ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিয়ে চালানসহ ডকুমেন্ট ফস্টারকে জমা দেয়।

ফস্টারের পক্ষ থেকে ক্রেতাকে ফোন করার মাধ্যমে পণ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কিউকমকে টাকা দেয়।

ক্রেতা পণ্য বুঝে না পেলে ফস্টার কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের প্রুফ অব ডেলিভারি এর নির্দেশনা মোতাবেক ফস্টার কিউকমের টাকা আটকে দেয়। যার ফলে ক্রেতা পণ্য কিংবা টাকা কোনটি পায় না।

তিনি আরও বলেন, কিউকম মোটরসাইকেলে ছাড় দেওয়ার কারণ তার ব্র্যান্ড মার্কেটিং করা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31