ব্রেকিং নিউজঃ

ঢাকায় ১৪০৫১ ইয়াবা বড়িসহ গ্রেফতার ৬৮

ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকসহ রাজধানীতে ৬৮ মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪০৫১ পিস ইয়াবা, ২৯৬ গ্রাম ৭৩ পুরিয়া হেরোইন, ২০টি ইনজেকশন ও ৩৬ কেজি ৯৪৫ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930