ব্রেকিং নিউজঃ

নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না। আমাদের কথা খুব পরিষ্কার। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ। এখনও সময় আছে মানুষের ভাষাগুলো পড়েন। দেয়াল লিখন দেখেন। দেখে এই নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান। জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, মজার কথা হচ্ছে, নির্বাচন কমিশনার হুদা সাহেব, যিনি নির্বাচনী ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছেন। তিনিও বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন গঠন করা উচিত।

‘যাওয়ার সময় হয়েছে তো। এখন তো আর আগের মতো প্রটেকশন পাবেন না। কিছুদিন আগে তিনি রাশিয়ায় গিয়ে নির্বাচন পদ্ধতি দেখে এসেছেন। সেখানেও একই অবস্থা, যিনি সরকারে থাকেন তিনি প্রেসিডেন্ট হন না হলে প্রধানমন্ত্রী হন। ওটা আরও মজার জিনিস। একই লোক বারবার প্রেসিডেন্ট হচ্ছেন, বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন, ওটা উনি দেখে এসেছেন।’ দিনের বেলা কীভাবে ভোট করা যায় সেটা তিনি দেখে এসেছেন বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, আন্দোলন ছাড়া, গণঅভ্যুত্থান ছাড়া এই দানবকে সরানো যাবে না। এই দানবকে সরাতে হলে আমাদের সব মানুষকে, সব রাজনীতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে গণঅভ্যুত্থান ঘটাতে হবে।

তিনি বলেন, এই চক্রান্ত-ষড়যন্ত্র, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করবার যে ভয়াবহ প্রচেষ্টা, আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31