ব্রেকিং নিউজঃ

মুফতি ইব্রাহীমকে ২ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ

ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এরআগে মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা মামলায় আজ তাকে হাজির করে মুফতি ইব্রাহীমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এছাড়া প্রতারণার অভিযোগে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে জেড এম রানা নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।

এরআগে সোমবার রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে

তাকে আটক কৱে ডিভিৱ একটি দল।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930