ব্রেকিং নিউজঃ

বিধবা নারীকে হাত-পা বেঁধে গণধর্ষণ!

ভোলার দৌলতখানে এক বিধবা নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাংলাবাজার হালিমা খাতুন কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলার উপশহর বাংলাবাজার এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী ক্লিনিকে কাজ শেষে বাংলাবাজার থেকে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। কিছুটা যাওয়ার পর হালিমা খাতুন কলেজের কাছাকাছি পৌঁছলে রিকশা থামিয়ে এর চালককে বাচ্চাদের জন্য পটেটো আনার জন্য দোকানে পাঠান তিনি।

এই সুযোগে ৩-৪ জন লোক মুখ বেঁধে ওই নারীকে রিকশা থেকে নামান। এরপর তাকে কলেজের পেছনে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, ভুক্তভোগী নারী দুই যুবককে শনাক্ত করতে পেরেছেন। মামলার কারণে এই মুর্হূতে তাদের নাম বলা যাবে না। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930