ব্রেকিং নিউজঃ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘গুলাব’, দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

রাজধানীসহ দেশের কোথাও কোথাও ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি হয়েছে। এতে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তি গরম অনুভব হচ্ছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়েছে।

এটি ক্রমেই শক্তি অর্জন করে রোববারের মধ্যে ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে।

এর প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। উপকূলে দমকা হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি  সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গোপালগঞ্জে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930