ব্রেকিং নিউজঃ

টানা তৃতীয়বার জয়লাভ করে যা বললেন জাস্টিন ট্রুডো

কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি।

এর ফলে টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো।

অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ফল ঘোষণার পর কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জাস্টিন ট্রুডো।

টুইটারে ট্রুডো  লিখেছেন, ধন্যবাদ, কানাডা। আপনাদের ভোট ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য লিবারেল টিমের প্রতি আস্থা রাখায়।

আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ের ইতি টানব। আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাব। সবার জন্য।

বিজয়ী ভাষণে ট্রুডো বলেন, আপনারা আমাকে আরেকবার দায়িত্বে পাঠাচ্ছেন।

এর মধ্য দিয়ে মহামারির সময় পার করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার স্পষ্ট সমর্থন জানালেন। যা করার জন্য আমরা প্রস্তুত।

মঞ্চে ট্রুডোর সঙ্গে তার স্ত্রী সোফি গ্রেগরি ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

কানাডার পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে মোট আসন সংখ্যা ৩৩৮টি।

সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নির্বাচনে কোনো দল বা জোটকে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়।

তবে ট্রুডোর দল এবারও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার চালাতে আগের মতোই অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে।

তবে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে লিবারেল পার্টি।

প্রধান বিরোধী দল হিসেবে কনজারভেটিভ পার্টিই থাকছে। তারা ১২২টি আসনে জয় পেতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স ও এনবিসি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930