ব্রেকিং নিউজঃ

মমতার নির্বাচনী সভা বাতিল, যা বললেন বিজেপির নতুন সভাপতি

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনে একবালপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছে। পানি জমে থাকায় সভা বাতিল বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বুধবার একই সময় ওই জায়গায় সভা করবেন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ও পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর চেতলার সভায় যাবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা বাতিলের ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তিনি বলেন, আজ ভেনিসে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রচার করা হল না। আমরা অনুরোধ করব রাজ্য সরকারের তরফে দুয়ারে নৌকা প্রকল্প চালু করা হোক।

জিনিউজের খবরে বলা হয়, রোববার রাত থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা।

ভাসছে মহানগর। একলাবপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের   সভা করার কথা ছিল সেখানেও জল থইথই অবস্থা।

সকাল থেকে জল বের করার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। সভার জন্য যোগ্য পরিস্থিতি তৈরি করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

কিন্তু তা সম্ভবপর না হওয়ায়, অবশেষে তৃণমূল নেতৃত্বের তরফে সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সেখানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930