ব্রেকিং নিউজঃ

অধ্যক্ষ কামরুন নাহারের ফোনালাপ, পিছিয়েছে তদন্ত প্রতিবেদন

রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পিছিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির ওই রিপোর্ট আগামী ৩১ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

তদন্ত রিপোর্ট দাখিলে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল। এ সময় অধ্যক্ষ আদালতে হাজির ছিলেন।

শুনানিতে আইনজীবী বলেন, ‘একজন অধ্যক্ষের মুখের ভাষা এমন হতে পারে না। এরইমধ্যে লাখ লাখ মানুষ তা শুনেছেন।

এ অবস্থায় তাকে সে পদে রাখা সমিচিন হবে না। তাকে পদ থেকে বিরত রাখার আবেদন করেন আইনজীবী।’

এ বিষয়ে গত ৯ আগস্ট শুনানির সময় আদালত বলেছিলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ফোনালাপে যে ভাষা ব্যবহার করেছেন তা সত্য হয়ে থাকলে অবশ্যই নিন্দনীয়।

এটা অপ্রত্যাশিত। তার মুখ থেকে এ ধরণের ভাষা আশা করা যায় না।

গত ৮ জুলাই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট করা হয়।

রিটে অধ্যক্ষ কামরুন নাহারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অন্তবর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রীর অভিভাবক মোহাম্মদ মোরশেদ আলম রিট দায়ের করেন।

রিটে শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও গর্ভনিংবডির সভাপতিকে বিবাদী করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930