ব্রেকিং নিউজঃ

নির্বাচন কমিশন পুনর্গঠন চায় গণতান্ত্রিক বাম ঐক্য

নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করা এবং আন্দোলনরত সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশের যে কয়টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে তার বেশিরভাগই ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করছে।

স্বাধীনভাবে নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার জন্য কোনো কাজ করেনি তারা।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা বিধান দাসসহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতারা।

হারুন অর রশীদ খান বলেন, আন্দোলনরত সবার মতামত নিয়ে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

কোনো সার্চ কমিটি দিয়ে নয়। যদি এবারও আগের মতো কমিশন গঠিত হয় তাহলে বৃহৎ আন্দোলনের ডাক দেব।

কমরেড সামছুল আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে স্বাধীন করতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930