ব্রেকিং নিউজঃ

ইসি গঠনে স্থায়ী সমাধান চান জি এম কাদের

নির্বাচন কমিশন (ইসি) গঠনে স্থায়ী সমাধান চান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও নির্বাচন কমিশন (ইসি) গঠনে দেশে একটি আইন নেই।

এটা অত্যন্ত দুঃখজনক। ইসি গঠনে একটি আইন প্রণয়ন করতে হবে বলে সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এটা হলে ইসি গঠনে স্থায়ী সমাধান আসবে।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, প্রতি পাঁচ বছর পর রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন।

এতে নানাবিধ সমালোচনার সৃষ্টি হয়। আবার দলীয় দৃষ্টিকোণ থেকে কমিশনার নিয়োগ হলে মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়।

তাই সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং এ বিষয়ে নাগরিক সমাজের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য একটি আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।

আবার সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বাধ্যবাধকতাও আছে।

জি এম কাদের আরও বলেন, আমরা চাই, সংবিধানের আলোকে আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হবে, যারা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। এতে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী সমাধান হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930