ব্রেকিং নিউজঃ

দশ দিন বিরতির পর মঙ্গলবার বসছে সংসদ

দশ দিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি হওয়া বৈঠক মঙ্গলবার আবার বসছে।বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে।

গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু বর্তমান সংসদের দুইজন সদস্য মারা যাওয়ায় সংসদের কার্যক্রম দুই কার্যদিবস স্থগিত করে মুলতবি করা হয়।

অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।

পরদিন সিরাজগঞ্জের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আবারও শোক প্রস্তাব তুলে অধিবেশন মুলতবি করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিদেশ সফরে ছিলেন। অন্যদিকে ডেপুটি স্পিকার চিকিৎসার জন্য ভারতে আছেন।

এজন্য দীর্ঘ এই মুলতবি। অথচ করোনার কারণে সংসদের বৈঠকে যাতে কোনো বিরতি না থাকে এজন্য শুক্রবারও বিকালে সংসদের বৈঠক চালানো হয়েছিল।

সোমবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা যাওয়ায় সংসদের রীতি অনুযায়ী অন্যান্য কার্যক্রম স্থগিত করা হবে।

এর আগে মরহুমের নামে শোক প্রস্তাব ও তার জীবনীর ওপর আলোচনা করা হবে।

এর আগে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উত্থাপিত হবে। এদিন পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930