ব্রেকিং নিউজঃ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এই মামলা দায়ের করেছে।

রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৯ সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক এসএম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার অপর ৩ আসামি হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশরাফুল হাসান, বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930