ব্রেকিং নিউজঃ

বরিশালে করোনা সন্দেহে একজনের মৃত্যু, ৫০০ পরিবার লকডাউন

বরিশালের আগৈলঝাড়ায় বুধবার জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে আলী আকবর নামের ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আলী আকবর ওই গ্রামের সোহরাব মিয়ার ছেলে। আকবর গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ছিলেন।

বুধবার দুপুরে আকবরের মৃত্যুর পর উপজেলা প্রশাসন ওই গ্রামের অন্তত ৫০০ পরিবারকে লক ডাউন করেছে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি।

বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, বুধবার দুপুরে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে সোহবাব মিয়ার ছেলে পূর্ব বাগধা গ্রামের আলী আকবরের (৩৫) মৃত্যু হয়। আলী আকবর গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ছিলেন।

মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে আলী আকবর বাড়িতে এসেছিলেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, শারিরীক অসুস্থতা নিয়ে আলী আকবর ৪/৫দিন আগে বাড়িতে এসেছিল। তার অসুস্থততার খবর গোপন রেখে বাজার থেকে ঔষধ কিনে খেয়েছে এবং উন্মুক্ত ঘোরাফেরা করলেও সে হাসপাতালে যায়নি।

আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আলী আকবর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে করোনায় আক্রান্তদের ক্ষেত্রে যেভাবে দাফন কাফনের ব্যবস্থার নিয়ম আছে সেভাবেই আলী আকবরকে দাফন করা হবে।

আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, করোনা সন্দেহে সরকারী নিয়ম অনুযায়ি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজ বাড়িতে দাফন কাফনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

আলী আকবরের মৃত্যুর খবরে উপজেলা নির্বাহী অফিসার রওশান ইসলাম বুধবার বিকেলে পূর্ব বাগধা গ্রামে গিয়ে অত্যান্ত কঠোরতার মধ্য দিয়ে মৃত আলী আকবরের দাফন কাফনের ব্যবস্থা করান। এসময় বাগধা গ্রামের অন্তত ৫শ পরিবারকে লক ডাউন ঘোষণা করেন তিনি। করোনা সন্দেহে আলী আকবরের দাফন ও লক ডাউন ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930