ব্রেকিং নিউজঃ

‘সরকার উৎখাতের খেলায় লিপ্ত বিএনপি-জামায়াত’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন টেকসই হয়নি। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি।

এখনো চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ।

শুক্রবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল।

আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।

এসময় বাগেরহাট প্রেসক্লাবের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা ও জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930