ব্রেকিং নিউজঃ

শরিয়া আইন নিয়ে নতুন সরকারকে যে নির্দেশ দিলেন তালেবানের শীর্ষ নেতা

১৫ আগস্ট কাবুল দখলে নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর নতুন সরকার গঠন করেছে তালেবান।

আর এ সরকার কীভাবে দেশ চালাবে তা নিয়ে গোষ্ঠীটির শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা স্পষ্ট বার্তা দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, আড়ালে থাকা তালেবানের এ শীর্ষ নেতা, আফগানিস্তানের নবগঠিত সরকারকে শরিয়া আইন প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, আমি দেশবাসীকে নিশ্চিত করছি যে, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন ও শরিয়া আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন।

নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে। লোকজনের দেশত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না।

এ ছাড়া আখুন্দজাদা বলেন, কোনো ব্যক্তির সঙ্গে ইসলামিক আমিরাতের কোনো সমস্যা নেই।

আপনারা সবাই এ শাসনব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করব।

হিবাতুল্লাহ আখুন্দজাদা কখনও জনসম্মুখে আসেননি।

তবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, হিবাতুল্লাহ আখুন্দজাদা কান্দাহারে রয়েছেন।’

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যেই দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930