ব্রেকিং নিউজঃ

আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় ৩ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তানের লাগোয়া পাকিস্তানের বেলুচিস্তান সীমান্ত এলাকায় একটি সেনাচৌকিতে আত্মঘাতী হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

শিয়া অধ্যুষিত এলাকাটির একটি বাজারের কাছে রোববার সকালে ওই বোমা হামলার ঘটনা ঘটে।

কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক আজহার আকরাম জানান, রোববার সকালে বেলুচিস্তানের মাসতুং জেলায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেকপয়েন্টে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দুজন পথচারী। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। এ হামলার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বর দ্য ডন ও এনডিটিভির।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930