ব্রেকিং নিউজঃ

সর্বোচ্চ নেতা হবেন হাইবাতুল্লাহ আখুনজাদা ইরান মডেলে সরকার গড়ছে তালেবান

আফগানিস্তানে ‘ইরান মডেলে’ নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। ইতোমধ্যে সব প্রক্রিয়া শেষ হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে কারা থাকবেন, সেই তালিকাও চূড়ান্ত।

যে কোনো সময় রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্যালেসে আনুষ্ঠানিক ঘোষণা দেবে তালেবান।

ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হবেন হাইবাতুল্লাহ আখুনজাদা। তিনি এ সশস্ত্র সংগঠনটির আমির বা প্রধান।

তার অধীনে একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন।

সন্ত্রাসের মদদ দেওয়ায় ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল যুক্তরাষ্ট্র।

২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনারা ফিরে গেছে। এখন যুক্তরাষ্ট্র বলছে, জঙ্গি দমনে তারা তালেবানের সঙ্গে কাজ করবে।

এদিকে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর পুনরায় চালু করতে তালেবানের সঙ্গে কাজ করছে কাতার।

কয়েকদিনের মধ্যে বিমানবন্দরটি চালুর আশ্বাস দিয়েছে দেশটি। খবর রয়টার্স, বিবিসি, এএফপি, তোলো নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল­াহ সামানগানি বলেছেন, আফগানিস্তানে ইসলামি মডেলের যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা হবে মানুষের জন্য আদর্শ।

সরকারে আমিরুল মুমেনিন আখুনজাদার উপস্থিতির বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনিই হবেন সর্বোচ্চ নেতা এবং এ বিষয়ে কোথাও থেকে কোনো প্রশ্ন প্রত্যাশিত নয়। জানা যায়, ইরানের শীর্ষ ধর্মীয়

নেতা খামেনি দেশের সর্বোচ্চ প্রধান ব্যক্তি। তার কাজ আইন প্রণয়ন ও বাতিল করা। সব বিষয়ে তাকে প্রধান কর্তা মানা হয়। রাষ্ট্রীয় যে কোনো বিষয়ে তার মতামতই চ‚ড়ান্ত। ধারণা করা হচ্ছে, আখুনজাদাও আফগানিস্তানে সেই ভ‚মিকায় আসছেন।

নতুন সরকারের ঘোষণা দিতে রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে টুইটারে জানিয়েছেন তালেবান নেতা আহমাদুল­াহ মুত্তাকি।

এর আগে আফগানিস্তানের একটি বেসরকারি টেলিভিশন জানিয়েছিল, খুব শিগগিরই তালেবান সরকার ঘোষণা করা হবে।

আখুনজাদার তিনজন ডেপুটি আছেন। তাদের একজন মোল­া ইয়াকুব। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে।

মোল্লা ইয়াকুব বর্তমানে তালেবানের সামরিক শাখার দায়িত্বে আছেন। আফগান সরকারে তার বড় ভ‚মিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন আরেক ডেপুটি সিরাজুদ্দিন হাক্কানি। হাক্কানি নেটওয়ার্কের নেতৃত্বে আছেন তিনি।

এছাড়া তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারও সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। প্রধান বিচারপতি হতে পারেন আবদুল হাকিম।

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান শের আব্বাস বলেছেন, সরকারের নিম্ন পর্যায়সহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা কাজ করতে পারবেন।

তবে মন্ত্রিসভা বা শীর্ষস্থানীয় পদে নারীরা নাও থাকতে পারেন। পাশাপাশি গত দুই দশকে যারা সরকারে ছিলেন, তাদের এ সরকারে নেওয়া হবে না।

সন্ত্রাস দমনে সেই তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর বুধবার মার্কিন সেনাদের সর্বোচ্চ পদধারী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, আইএসের শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকে) জঙ্গি দমনে ভবিষ্যতে তালেবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিনগুলোয় সবচেয়ে বড় হামলাটি এই আইএসকে চালিয়েছিল। আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দর এলাকায় এই হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

কাবুল বিমানবন্দর চালুতে কাজ করছে কাতার : দ্রুত কাবুল বিমানবন্দর চালু করতে তালেবানের সঙ্গে কাজ করছে কাতার। বুধবার দেশটির একটি বিশেষজ্ঞ দল কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আসে।

বৃহস্পতিবার দোহায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি বলেন, খুব কঠোর পরিশ্রম করছি। যত দ্রুত সম্ভব বিমানবন্দরটি পুনরায় চালুর ব্যাপারে আমরা আশাবাদী।

কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান শের আব্বাস বলেন, আগামী দুদিনের মধ্যে বিমানবন্দর পুনরায় কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হবে।

আফগান শরণার্থী নিতে নারাজ দক্ষিণ আফ্রিকা : আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যাওয়া শরণার্থীদের জায়গা দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকা।

দেশটি জানায়, এরই মধ্যে তাদের দেশে অন্যান্য দেশ থেকে আসা বিপুলসংখ্যক শরণার্থী রয়েছে।

এ কারণে পাকিস্তান সরকারের পাঠানো অনুরোধ তারা রাখতে পারছে না বলে দুঃখ প্রকাশ করেছে। বুধবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ অনুরোধ রাখতে পারবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি।

এছাড়া তাজিকিস্তান সরকার সতর্ক করে দিয়েছে, তারা খুব বেশি আফগান শরণার্থীকে জায়গা দিতে পারবে না। অনেক শরণার্থী রাখার মতো পরিকাঠামো তাদের নেই।

এই অপারগতা প্রকাশের পাশাপাশি আফগান শরণার্থীদের সাহায্য করতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনা করেছে তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930