ব্রেকিং নিউজঃ

বরিশালের ঘটনা দেশের জন্য অশনিসংকেত: বাবলু

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকতার সরকারি বাসভবনে হামলা, আনসার ও পুলিশ সদস্যদের দফায় দফায় গুলি ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হামলা সংঘর্ষের ঘটনায় সারা দেশে নাড়া দিয়েছে।

শনিবার সন্ধ্যায় জাতীয় পা‌র্টির কাকরাইল কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় সেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ নিয়ে সরকারি দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

সরকারের একজন উর্ধ্বতন কর্মকতার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিষয়টি দেশের জন্য অশনিসংকেত।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ নানান বিষয়ে সরকারের মন্ত্রীরা একের সময় একেক ধরনের কথা বলছেন।

এ থেকে বুঝা যায় সরকারের মন্ত্রীদের মধ্যে সমন্বয় নেই। প্রশাসনে এক প্রকার স্থবির অবস্থা বিরাজ করছে।

তিনি বলেন, করোনাকালে মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ চিকিৎসা পাচ্ছে না।

গণভ্যাকসিন গণতামাশায় পরিণত হয়েছে। দেশের মানুষ আতঙ্কিত।

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
জাপা মহাসচিব বলেন, বরিশালের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

ঘটনার নিরপেক্ষ বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

বাবলু আরও বলেন, করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইতিমধ্যে সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, এখনই পরীক্ষামূলক ভাবে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।

দোয়া মাহফিলে সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম- মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন খান, গোলাম মোস্তফাসহ সংগঠনের  কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রওশন এরশাদের সুস্থতা কামনায় বায়তু্ল মোকাররম মস‌জি‌দে দোয়া মাহফিল: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য কামনায় শ‌নিবার বাদ আসর দোয়া মাহফিল হয়েছে। বায়তুল মোকাররম মস‌জি‌দে এই দোয়া অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হো‌সেন বাবলা এম‌পি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতা‌লে টি‌কিৎসাধীন আছেন। দোয়া মাহফিলে রওশন এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930