ব্রেকিং নিউজঃ

হাইকোর্টে আগাম জামিন শুনানি রোববার শুরু

করোনার কারণে দীর্ঘ সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর উচ্চ আদালতে আবারও আগাম জামিন শুনানি শুরু হচ্ছে।

হাইকোর্ট বিভাগের প্রায় ১৪টি বেঞ্চকে  আগামীকাল রোববার থেকে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু করার এখতিয়ার দিয়েছেন প্রধান বিচারপতি।

শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে কোন কোন হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন আবেদন শুনতে পারবেন তার এখতিয়ার সংবলিত কার্যতালিকাও দেওয়া হয়েছে।

এর আগে প্রধান বিচারপতির নির্দেশে গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি মেনে এই শুনানি করতে বলা হয়।

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে দেশের সব আদালতে বিচার কাজ সীমিত করা হয়। এ কারণে তখন থেকেই আগাম জামিন আবেদনের ওপর শুনানিও বন্ধ হয়ে যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031