ব্রেকিং নিউজঃ

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের পাহারায় তালেবান যোদ্ধারা

পাকিস্তান ও আফগানিস্তানের তোরখাম সীমান্ত নিয়ন্ত্রণে নিয়ে সেখানে পাহারা বসিয়েছেন তালেবান যোদ্ধারা।

আফগানিস্তানের পুরনো পতাকা সরিয়ে তালেবানের সাদা পতাকাও টানানো হয়েছে সীমানায়।

বিবিসি বাংলা জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের এই অংশ হঠাৎ করে দেখলে সব স্বাভাবিকই মনে হবে।

কিন্তু তীক্ষ্ণভাবে দেখলেই বোঝা যাবে অনেক কিছু বদলে গেছে এখানে।

কয়েকদিন আগে শত শত আফগান ভয়ে এই সীমান্তে  আশ্রয় নিয়েছিল। দেশ  ছাড়ার পথ খুঁজছিল।

কিন্তু যেটা কেউ ভাবেনি, সেটাই ঘটল।  আফগান পুলিশ বাহিনী তালেবান যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল।

তবে বর্তমানে এই সীমান্তে আশ্রয়প্রার্থী আফগানের  সংখ্যা কমে গেছে।

কারণ তালেবান কাউকেই বের হতে দিচ্ছে না। শুধুমাত্রা ব্যবসায়ী এবং যাদের কাছে ভ্রমণের বৈধ কাগজপত্র আছে তাদের সীমান্ত পার হতে দিচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930