ব্রেকিং নিউজঃ

চিকিৎসার জন্য ভারত গেলেন ডেপুটি স্পিকার

অপারেশন পরবর্তী জটিলতা ও নিয়মিত চেকআপের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়া ভারতে গেছেন।

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ঢাকা থেকে আকাশপথে যশোর পৌঁছে বেনাপোল দিয়ে ভারতে গেছেন ডেপুটি স্পিকার।

ডেপুটি স্পিকারের ব্যক্তিগত কর্মকর্তা মো. ফজলুল হক জানান, গত জুন মাসে রাজধানীর একটি হাসপাতালে ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অস্ত্রোপচার হয়।

এরপর থেকে তার শরীরে নানা জটিলতা দেখা দেয়।  ডাক্তারের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে গেছেন।

তিনি মুম্বাইয়ের একটি হাসপাতাল ভর্তি হবেন বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031