ব্রেকিং নিউজঃ

বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের টিআর গ্যাস নিক্ষেপ কেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে

। আজ (মঙ্গলবার) সকালের এই ঘটনায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির অভিযোগ, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসা নেতাকর্মীদের ওপর সরকারের নির্দেশে পুলিশ নির্মম হামলা, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস,  রাবার বুলেট নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেফতার করেছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর নামে দলটির নেতাকর্মীরা শান্তি ভঙ্গের চেষ্টা করায় পুলিশ তাদের ওপর টিআর গ্যাস নিক্ষেপ করেছে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়।

ওই সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর নামে দলের নেতাকর্মীরা শান্তি ভঙ্গের চেষ্টা করেছিলেন।

যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাকর্মীরা শত শত লোকজন নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সেখানে তারা উচ্ছৃঙ্খলভাবে সরকারের সে নির্দেশনা উপেক্ষা করেছেন।

শত শত লোকজন জড়ো করে শান্তি ভঙ্গের চেষ্টা করেছেন এবং পুলিশের ওপর বেধরক ইট-পাটকেল ছুঁড়েছেন।  যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031