হোয়াটসঅ্যাপে নতুন ইমোজি
ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহাকারীদের জন্য নতুন আপডেটে নিয়ে এসেছে ইমোজি সাপোর্ট।
এ ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণের চেয়ে অপেক্ষাকৃত বড় আকারের নতুন ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে এ আপডেট এসেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত অ্যাপটির স্টেবেল ভার্সনের জন্যও নতুন আপডেট উন্মুক্ত করা হবে।
চলতি বছরই হোয়াটসঅ্যাপ আইওএস ডিভাইসের জন্য একটি নতুন আপডেট (১৪.৫) নিয়ে আসে।
এ আপডেট ডাউনলোডের পর অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা কি-বোর্ডের মাধ্যমে ২১৭টি নতুন ইমোজি অন্যকে পাঠানোর সুযোগ পেয়ে যান।
প্রত্যেকটি ইমোজিই অত্যন্ত আকর্ষণীয় এবং মজার বলছিলেন একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। ইমোজিগুলো প্রচলিত ইমোজির চেয়ে আকারে বড় তাই নতুন আপডেটে আইওএস ব্যবহারকারীদের জন্য আনন্দায়ক হয়।
তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আইওএস থেকে মেসেজে নতুন ইমোজিগুলো পাঠানো হলেও সাপোর্ট না করার ফলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফরমের সদস্যরা পাঠানো ইমোজিগুলো দেখতে পেত না এ সমস্যা সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের সাম্প্রতিক বেটা আপডেটে (২.২১.১৬.১০) নতুন ইমোজি সাপোর্ট প্রদান করছে। এ বেটা আপডেট ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নতুন ইমোজিগুলো দেখতে পাবেন।
