ব্রেকিং নিউজঃ

এবার ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব’ পদক পাচ্ছেন যারা

বিভিন্ন ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার’ জন্য পাঁচজন বাংলাদেশি নারী পাচ্ছেন এবারের ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক।

আগামী ৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করবেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা শুক্রবার জাতীয় শিশু একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে জয়া পতিকে এবার মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে।

কৃষি ও পল্লি উন্নয়নে অবদানের জন্য কৃষি উদ্যোক্তা মোছা. নুরুন্নাহার বেগম, রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং গবেষণা ক্ষেত্রে নেত্রকোনা জেলার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহান) এ বছর ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বাঙালির মুক্তিসংগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের রয়েছে অপরিসীম অবদান। বঙ্গমাতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিণী ও বাঙালির স্বাধীনতা অর্জনে নেপথ্যের কারিগর। বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় করার লক্ষ্যে সরকার এই পদক প্রবর্তন করেছে।

তিনি জানান, এই পদক ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হিসেবে গণ্য হবে। মনোনীত প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম সোনা দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক ও সম্মাননা সনদ।

শিশু একাডেমিতে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরাশিশু একাডেমিতে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরাপ্রতিবছর ৮ অগাস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে মনোনীতদের এই পদক দেওয়া হবে। এছাড়া এবার সারাদেশে দুই হাজার দুস্থ ও অসহায় নারীকে নগদ দুই হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা এবং চার হাজার সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930