ব্রেকিং নিউজঃ

ফকির আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।

ফকির আলমগীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজিব। এ গণসংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর।

একুশে পদক পাওয়া এ গণসংগীতশিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গণসংগীতশিল্পী ফকির আলমগীরে মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31