ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ওশন-জিএম কাদেরকে

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপ-নেতা জিএম কাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। খবর বাসস।

মঙ্গলবার (৬ জুলাই) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধী দলীয় নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো: আবু জাফর রাজু আজ দুপুরে জিএম কাদের এবং বিরোধী দলীয় নেতার একান্ত সচিব একেএম আবদুর রহিম ভূঁইয়ার কাছে কার্ডগুলো হস্তান্তর করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930