লকডাউনের তৃতীয় দিন ঢাকায় ৮৫৫ মামলা, জরিমানা প্রায় ২০ লাখ
করোনার প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে যানবাহন এবং মানুষের আনাগোনা বেড়েছে বহুগুণ।
এঅবস্থায় লকডাউন কার্যকরে মামলা-জরিমানাসহ বিধিনিষেধ অমান্যকারীদের আটক করছে পুলিশ।তৃতীয় দিনে লকডাউন অনেকটা ঢিলেঢালা হওয়ায় মামলা, জরিমানা এবং আটকের ঘটনা বেড়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ জুলাই) লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে ৮৫৫টি মামলা দেওয়া হয়েছে।জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা।
এছাড়া শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩ শতাধিক লোককে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়েছে।
আটক হওয়াদের মধ্যে রাজধানীর মতিঝিল এলাকার রয়েছেন ১৫২ জন।এছাড়া লালবাগে ৮০ এবং যাত্রাবাড়ী থেকে ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
