ব্রেকিং নিউজঃ

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনে কোস্ট গার্ড মহাপরিচালক

জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে ‘বৃক্ষরোপণ কর্মসূচী- ২০২১ উদযাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ জাতীয় বৃক্ষরোপণের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক এ কর্মসূচি উদ্বোধন করেন।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর প্রাঙ্গণে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচি উদ্বোধনের পর বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা

গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের কোস্ট গার্ড সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, বৃক্ষ রোপণ শেষে দেশ-জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কোস্ট গার্ডের বিভিন্ন দপ্তরের পরিচালকগণসহ মনোনিত সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের সকল জোন, বেইস, স্টেশন ও আউটপোস্টসমূহে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930