ব্রেকিং নিউজঃ

ভারতে ভয়ানক রুপে করোনা, আরও ৪ হাজার মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ‍মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৮১ জনের। শনিবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৩২ জন।  এ নিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন।  এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের।  মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৮১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ২১ হাজার ৩১১ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৪৬ জন আর ৬ লাখ ১৪ হাজার ৭৩৮ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৩ লাখ ১ হাজার ২২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৩৫০ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930