অভিনেত্রী পপির মা হওয়ার গুঞ্জনে যা বললেন বাবা
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। কয়েক বছর ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত। বরাবরের মতো এবারও পপিকে নিয়ে হচ্ছে নানা সম্পর্ক ও বিয়ের গুঞ্জন। কিন্তু জনপ্রিয় এই চিত্র নায়িকার খোঁজ-খবর নেই। ।
কয়েক বছর ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত। বরাবরের মতো এবারও পপিকে নিয়ে হচ্ছে নানা সম্পর্ক ও বিয়ের গুঞ্জন। কিন্তু জনপ্রিয় এই চিত্র নায়িকার খোঁজ-খবর নেই।
এরমধ্যে গুঞ্জন আরও ডালপালা মেলেছে। জোরালো গুঞ্জন, মা হয়েছেন পপি।যদিও এই গুঞ্জনের বিষয়ে পপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পপির বাবা আমির হোসেন।
তিনি বলেন, ‘আমি নিজেও ধোঁয়াশার মধ্যে আছি। পপির নাচের একটি ছেলে আছে নাম ইউসুফ। সেও আমাকে ফোন করেছিল। তাকে বললাম যে, তুই যেমন শুনিস, আমিও তেমন শুনি।’
আমির হোসেন জানান, পপি ঢাকাতেই আছেন কিন্তু তার কাছে নেই। আলাদা থাকছেন।
পপির বিয়ে হয়েছে কিনা, তা নিশ্চিত করেননি তার বাবা। তবে চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়ে বারিধারায় বাসা নেন পপি। গুঞ্জন আছে, তিনি প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন।
