ব্রেকিং নিউজঃ

নতুন কমিটি দিয়েই হেফাজতের হুংকার!

অনতিবিলম্বে কারাবন্দী সব আলেম-উলামাদের মুক্তি ও দেশের সকল কওমী মাদরাসা খুলে দেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় তারা।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন হেফাজত নেতা আল্লামা নুরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হক, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা ইয়াহিয়া, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আইয়ুব বাবুনগরী,

মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুসতাক আহমদ, মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী,

মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মীর ইদরিস, আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জামাল উদ্দীন।

বিবৃতিতে তারা বলেন, অনেক নির্দোষ আলেম-উলামা ও সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে আছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদের মুক্তি দিন। আলেম-উলামাদের বয়ানের মিম্বার ও হাদিসের মসনদে ফেরার ব্যবস্থা করুন।

এছাড়াও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে দেশের সব কওমী মাদরাসা খুলে দেয়া হোক। মাদরাসাগুলোর কারণে আমাদের দেশে আল্লাহর রহমত বর্ষিত হয়। সরকার এর আগেও কওমী মাদরাসাগুলো খুলে দিয়েছিল।

কোনো মাদরাসায় করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেনি। এদিকে সোমবার রাজধানীর খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31