ব্রেকিং নিউজঃ

আফগান নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিল তালেবান

যেসব আফগান নাগরিক বিদেশি সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে তারা যদি অনুশোচনা প্রকাশ করে তবে তারা নিরাপদেই থাকতে পারবে বলে জানিয়েছে তালেবান। একই সঙ্গে এসব লোকজনের যুদ্ধ-বিধ্বস্ত দেশটি ছেড়ে যাওয়া উচিত নয় বলেও উল্লেখ করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তারা আমাদের কারণে কোনো বিপদে পড়বে না। কারোরই দেশ ছেড়ে যাওয়া উচিত নয়।’

ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক এমিরেট প্রত্যেককে জানাতে চায় যে, অতীতের কর্মকাণ্ডের জন্য তাদের অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে ইসলাম এবং দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতক কোনো কাজে জড়ানো যাবে না।

তালেবানের পক্ষ থেকে এই বিবৃতি এমন সময় প্রকাশ হলো যখন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র এক ঘোষণায় জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তারা তাদের সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। মার্কিন সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া শুরু হবে আগামী ১ মে থেকে। তবে ওইদিন শুধু মার্কিন বাহিনীই নয়, আফগানিস্তান থেকে বিদায় নিতে শুরু করবে ন্যাটো সেনারাও।

কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন যে, এ বছর নাইন ইলেভেনের হামলার ২০ বছর পূর্ণ হওয়ার আগে আফগানিস্তান থেকে প্রায় আড়াই হাজার মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করে নেয়া হবে। এর মাধ্যমে দেশটিতে বিশ বছর ধরে থাকা মার্কিন সেনা উপস্থিতির অবসান হতে যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31