ব্রেকিং নিউজঃ

টিকা নিয়ে চীনের সঙ্গে কোনো জটিলতা নেই: পররাষ্ট্রমন্ত্রী

করোনার টিকা কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে কোনো জটিলতা তৈরি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার (৬ জুন) রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

চীনের কাছ থেকে টিকা কেনার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে ড. মোমেন বলেন, ‘কোনো জটিলতা তৈরি হয়নি। আমরা বলেছি, টিকা কিনতে চাই এবং তোমরা কোনো বাধা ছাড়াই জোগান দাও। চীন আমাদের বলেছে, তারা কোনো বাধা ছাড়াই টিকা সরবরাহ করবে।’

চীনের সঙ্গে টিকা উৎপাদন সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই দেশ থেকে সরেজমিন পরিদর্শনের জন্য দল আসবে। তারা এসে সরেজমিন দেখে বিষয়টি চূড়ান্ত করবে।

এ ছাড়া চীন ও যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই করোনার টিকা আসছে বলে জানিয়েছেন তিনি।

আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি হবে। তবে কখন হবে না হবে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। আমরা লাইন করিয়ে দিয়েছি, বাকিটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ। ক্রয় ও যৌথ উৎপাদনের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31