ব্রেকিং নিউজঃ

প্রথম ধাপের ৩৭১ ইউপিতে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন। লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণও হবে এদিন।

বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একইসঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

এদিকে শূন্য হওয়া ৩টি আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৪ জুলাই।

আসনগুলো হলো- সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। তফসিল অনুযায়ী ১৫ জুন মনোনয়ন দাখিলের শেষ তারিখ। মনোনয়ন বাছাই ১৭ জুন। আপিল ১৮ থেকে ২০ জুন। আপিল নিষ্পত্তি ২১ থেকে ২২ জুন। প্রার্থীতার প্রত্যাহারের শেষ তারিখ বুধবার (২৩ জুন)। প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোট গ্রহণ বুধবার (১৪ জুলাই)।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930