ব্রেকিং নিউজঃ

প্রত্যেক জেলায় হবে পুলিশের শপিংমল

দেশের ৬৪ জেলায় শপিংমল স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য সং‌শ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

সোমবার (৩১ মে) নওগাঁয় পু‌লিশ শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপনের ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা এসব তথ্য জানিয়ে বলেন, আইজিপি তার দায়িত্ব গ্রহণের পরপরই পুলিশ সদস্যদের পাঁচটি নির্দেশনা প্রদান করেন। এর অন্যতম হলো, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।

এছাড়া জননিরাপত্তা বিধানে নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত কর‌তে কাজ কর‌ছে পুলিশের কল্যাণ ট্রাস্ট।

আইজিপির নির্দেশনা অনুযায়ী নওগাঁ জেলা পুলিশ জেলায় কর্ম‌রত পু‌লিশ সদস্যদের কল্যাণে গঠন করেছে কো-অপারেটিভ সোসাইটি। এ সোসাইটির আওতায় ‘পুলিশ শপিংমল’ স্থাপন করা হলো।

প্রধান অতিথি হিসাবে সোমবার দুপুরে আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নওগাঁ প্রান্তে জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দীন আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন এবং নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের সব ইউনিটের প্রধানগণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নওগাঁ জেলায় শপিংমল স্থাপন করা হচ্ছে। শুধু পুলিশ সদস্যই নয়, নওগাঁ জেলাবাসীও আধুনিক এ শপিংমলে কেনাকাটা করার মাধ্যমে উপকৃত হবেন। তিনি দেশের ৬৪ জেলায় এ ধরনের শপিংমল স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য সং‌শ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930