ব্রেকিং নিউজঃ

৬ ট্রিলিয়ন ডলারের বাজেট পরিকল্পনা বাইডেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার বাজেটে ৬ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা উপস্থাপন করেছেন। এতে দেখা গেছে, ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। বিশাল এ প্রস্তাবে সামাজিক কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বাইডেন ক্ষমতায় আসার পর এবারই তার প্রথম বাজেট ঘোষণা করলেন। তার প্রস্তাবিত এই বাজেট কার্যকর হবে কংগ্রেসে অনুমোদনের পর। এদিকে বাইডেনের প্রস্তাবনাকে ‘অত্যন্ত ব্যয়বহুল’ উল্লেখ করে সমালোচনা করেছেন রিপাবলিকান সিনেটর লিনডসে গ্রাহাম।

প্রস্তাবিত বাজেট পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে ঋণ বিতরণ জিডিপি পৌঁছাবে ১১৭ শতাংশে। এই হার দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের মাত্রাকেও অতিক্রম করবে। যার কারণেই ৩ ট্রিলিয়ন ব্যয় ধরা হয়েছে। এছাড়া করপোরেশন, মূলধন সম্পদ ও ধনীদের ওপর বাড়তি কর আরোপ করা হয়েছে।

এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত বার্ষিক ব্যয় পরিকল্পনা ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ছিলো, তবে তা ঘাটতি ছিল।

মার্কিন প্রতিরক্ষা অধিদফতর পেন্টাগন ও অন্যান্য সরকারি বিভাগ পরিচালনার জন্য ইডেনের বাজেটে প্রস্তাব করা হয়েছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। এছাড়াও দুটি পরিকল্পনা রয়েছে, যা আগেও উপস্থাপন করা হয়েছিলো। চাকরির পরিকল্পনায় ২ দশমিক ৩ ট্রিলিয়ন এবং পরিবার পরিকল্পনায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31