ব্রেকিং নিউজঃ

ফিলিস্তিন ইস্যুতে ইমরান-মাহাথির ফোনালাপ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত নিয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, রোববার (১৬ মে) দুই নেতা টেলিফোনে সংলাপে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এ সময় ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এ দুই নেতা।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অন্যান্য দিনের মতো রোববার রাতভর গাজার রাস্তা, নিরাপত্তা ভবন, হামাসের ট্রেনিং ক্যাম্প এবং আবাসিক ভবনগুলোতে বোমা বর্ষণ করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে বীরসেবা ও অ্যাশকেলন শহরে রকেট হামলার পর তাদের যুদ্ধবিমানগুলো উচ্চপদস্থ হামাসের ৯ জন নেতার বাড়িতে হামলা চালায়। বাড়িগুলো অস্ত্রের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

গত সোমবার (১০ মে) থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। চলতি লড়াইয়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫৮টি শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি।

অন্যদিকে, ইসরায়েলের হামলার জবাবে হামাস প্রায় ৩ হাজার রকেট ছুড়েছে। এতে ইসরায়েলে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930