আজ থেক যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ
দেশের বেশ কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও জেলা শহর এলাকায় রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কাজে মেসার্স ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে শাটডাউনের কাজের জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা চন্দ্রা, কালিয়াকৈর ও গাজীপুর শহর এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ওই সব এলাকার বেক্সিমকো, বিগবস, কে-পাওয়ার ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
