ইসরায়েলকে শায়েস্তা করতে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও ইরান
সম্প্রতি ফিলিস্তিনিদের অবস্থিত আল আকসা মসজিদে হামলা ও ফিলিস্তিনের জনগণের ওপর হামলার প্রসঙ্গে একাট্টা হয়েছে মুসলিম বিশ্বের দুই পরাশক্তি তুরস্ক ও ইরান।
এছাড়াও ইরানের চৌকস জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া অবস্থানে রয়েছে ইরান।
ইরান সুযোগ পেলে যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেয় না তার প্রমাণ মঙ্গলবারও পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঘেরাও করার মধ্য দিয়ে দেশটি বুঝিয়ে দিয়েছে।
আবার রাশিয়ার প্রেসিডেন্ট গোপনে তুরস্ক ও ইরানকে পেছন দিক দিয়ে সহযোগিতা করছেন বলেও মতামত জানাচ্ছি মার্কিন গোয়েন্দারা।
তাদের মতে, রাশিয়া পেছন থেকে সাহায্যের হাত না বাড়ালে মার্কিন রণতরীর দিকে এগুনোর সাহস পেত না ইরান।
তথ্যসূত্র বলছে, গত বছর ঠিক এরকম এক সময়ে ইরাকে অবস্থিত দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিয়েছিল তেহরান। সেসময় ইরানের ড্রোন হামলা আতঙ্কে ভুগেছিল যুক্তরাষ্ট্র।
সূত্র বলছে, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তেহরান।
এছাড়াও ইসরায়েলের আইরন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করতেও কাজ করছে ইরান ও তরস্ক যৌথভাবে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
খবরে বলা হয়েছে, মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলার লক্ষ্যে সামরিক সাজ-সরঞ্জাম মোতায়েন করছে তেহরান।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য ড্রোন হামলা প্রতিরোধে সেনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে।
সেই সঙ্গে সতর্ক রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানগুলোও।
ইরানি কোনো ড্রোন দেখলেই গুলি করে ভূপাতিত করার নির্দেশও দেয়া হয়েছে সেনাদের।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো প্রকার যুদ্ধে যেতে চায় না।
তবে যুদ্ধ শুরু হলে তা শেষ করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে মঙ্গলবার এ কথা জানান তিনি।
তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর চিন্তা করছি না, তবে (যুদ্ধ শুরু হলে) তা শেষ করার জন্য আমরা প্রস্তুত।
যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। এছাড়াও আফগান থেকেও সৈন্য প্রত্যাহার করা হচ্ছে।
এদিকে হামাসের হামলা ঠেকাতে সীমান্তে ৫ হাজার সেনা মোতায়েন করেছে ইসরায়েল।
তবে ইসরায়েলের আইরন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না বলেও জানা গেছে
