ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধু মহাসড়কে ৪০ কিলোমিটার যানবাহনের চাপ

ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব কালিহাতী থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

এতে কোথাও যানজট আবার কোথাও যানবাহনগুলো থেমে থেমে চলছে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলা বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে সেতু মির্জাপুর পর্যন্ত সড়কে যানবাহনের চাপ রয়েছে।

মহাসড়কে প্রচুর মাইক্রো, প্রাইভেট কারসহ ব্যক্তিগত ও ট্রাক চলাচল করতে দেখা গেছে।

এছাড়া স্বাভাবিক সময়ের চেয়ে গণপরিবহন চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

সকালের দিকে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যান চলাচল করছে।

অন্যদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ।

ঈদ যত ঘনিয়ে আসছে, মহাসড়কে যানবাহনের চাপও ততই বাড়ছে। সরকার ঘোষিত দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও সেটি মানছেন না মানুষ।

ব্যক্তিগত পরিবহনের পাশাপাশি ট্রাক, মাইক্রোবাস, পিকআপে করেই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ করতে বাড়ি ছুটছেন তারা।

তবে আন্তঃজেলায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না।

পরিবহন শ্রমিকরা জানান, দীর্ঘদিন দেশে লকডাউন ঘোষণায় গণপরিবহন বন্ধ রয়েছে।

এতে তারা অর্থকষ্টে রয়েছেন। তাই তারা বাধ্য হয়ে গাড়ি চালাচ্ছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে গাড়ির চাপ থাকলেও হাইওয়ে পুলিশের ১০টি টিম তৎপর রয়েছে। যাতে কোনো যানজট সৃষ্টি না হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930