ব্রেকিং নিউজঃ

অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ সরকারি খাতে অন্যান্য অপরাধের অভিযোগ তদন্তের আওতায় জেরার জন্য অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করেছে কাতার। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

সংস্থাটি জনায়, বিভিন্ন নথি ও রিপোর্ট পর্যালোচনা করে দেখার পর আল-এমাদিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রেফতারের নির্দেশ দেন কাতারের এটর্নি জেনারেল। এমাদির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তদন্ত চলছে।

আলি শেরিফ আল-এমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কাতারের প্রভাবশালী বিনিয়োগ কর্তৃপক্ষের বোর্ড অব ডিরেক্টরস এর সদস্য তিনি। কাতারের ন্যাশনাল ব্যাংকের বোর্ড চেয়ারম্যানও তিনি।

তবে এমাদির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল এক কর্মকর্তা বলেছেন, অন্যান্য প্রতিষ্ঠানের বোর্ড সদস্য হিসাবে এমাদির ভূমিকার জন্য নয়, বরং সরকারের অর্থমন্ত্রী হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এর তদন্ত চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930